মাদারীপুরে বিশিষ্টজনদের মাদকবিরোধী শপথ
মাদারীপুরে মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন। সভায় উপস্থিত বিশিষ্টজনেরা মাদকবিরোধী শপথ নেন।
উত্তর চিড়াইপাড়া যুব সংঘের উপদেষ্টা মো: তালেব আলী সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি মো: মনোয়ার হোসেন চৌধুরী, বোরহান ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: আশরাফ আলী সরদার, যুবলীগ নেতা এহসানুল হক মামুন, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইমদাদুল হক মিলন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা: মো: সিরাজুল হক সরদার, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: নয়ন সরদার, সমাজসেবক আওলাদ হোসেন তিতু, ব্যবসায়ী রেজাউল করিম সরদার, কাওছার সরদার, বিট পুলিশ অফিসার তন্ময় মন্ডল, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
মৈত্রী মিডিয়া সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদক বিরোধী শপথ ও মাদক প্রতিরোধে পরিবারের প্রতি সজাগ থাকার আহ্বান জানান অতিথিরা।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied