মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ৮ বছর পর গ্রেফতার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুরুজ মিয়া (২৪)কে দীর্ঘ ৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ এর গোপন অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।গ্রেফতার আসামি সুরুজ মিয়ার (২৪) বাড়ি শিবালয়ের তেওতা এলাকায়। তিনি আশুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। র্যাব জানায়, ২০১৪ সালের ২৩ মে বিকেলে পুরাতন বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের জেরে শিবালয় উপজেলার তেওতা এলাকার টুটুল মিয়াকে সুরুজ মিয়া ও সুজন মিয়াসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তেওতা জমিদার বাড়ির কূপে ফেলে দেয়। পুলিশ এক সপ্তাহ পর ওই কূপ থেকে টুটুল মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এরপর ওই বছরের ১ জুন নিহতের বাবা আরমান আলী বাদী হয়ে সুরুজ মিয়া, সুজন মিয়া, লিটন মিয়া, মোক্তার হোসেন, রাজু আহমেদ ও আবুতালেবসহ প্রায় ১০ জনকে আসামি করে শিবালয় থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে বের হয়। পরবর্তীতে টুটুল হত্যা মামলায় আসামি সুরুজ মিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপন করেন। এরপর তিনি তার নাম পরিবর্তন করে মোঃ সৌরভ নাম ব্যবহার করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে আব্দুল্লাহপুর, আশুলিয়াসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় আসামি নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগত ভাবে সে পেশা পরিবর্তন করে। মামলাটি র্যাবের হাতে আসলে, র্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী কামাল গেইট এলাকা থেকে আসামী সুরুজ মিয়াকে গ্রেফতার করে। আইনি-প্রক্রিয়া শেষে আসামীকে শিবালয় থানায় হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied