মধু সংগ্রহ করে সংসার চলে শুকুর মিয়ার
মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন মোঃ শুকুর মোল্লা। আর তা বিক্রি করেই সংসার চালাচ্ছেন। ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার এই ভাবেই চলছে মাগুরা জেলা সদর থানা ঘোড়া নাচ গ্রামের বাসিন্দা শুকুর মোল্লা। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে সংসার তার বুঝ হওয়ার পর থেকে বিভিন্ন গাছ বা বাসা বাড়িতে মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে যে অর্থ আয় করেন তাই দিয়েই চলে তার সংসার। শুকুর মোল্লা বলেন, আমি প্রায় ২০ -২৫ বছর যাবৎ মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। মৌচাক কেটে মালিকদের অর্ধেক আমি অর্ধেক নিয়ে থাকি। প্রতি কেজি মধু ৭০০ থেকে৮০০ টাকা পর্যন্ত বিক্রি করি এতে করে ৮০০--থেকে১,০০০/=টাকা পর্যন্ত আয় করি। এর থেকে প্রতিদিনের খরচ বাদে যা থাকে তা সঞ্চয় করে রাখি ভবিষ্যতের জন্য। তিনি আরো জানান উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে-গ্রামে ঘুরে মধু সংগ্রহ করে ভালোভাবে সংসার চালাতে পারলেও বর্তমানে পর্যাপ্ত মৌচাক না পাওয়ার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মধু ক্রেতা কাজী জাকির হোসেন বলেন, মৌমাছি চাকের মধুর সব সময় পাওয়া যায় না। এখন সবকিছুতে ভেজাল থাকে। তাই বাড়ি থেকে চাক কাটার মুহূর্তে ভেজাল মুক্ত মধু পাওয়া যায়। যোগাযোগ করুন মোহাম্মদ শুকুর মোল্লা মোবাইল নম্বরে ০১৯ ৪০ ২৮ ০৩ ০৯ এই নম্বরে প্রয়োজনে বিকাশ করে টাকা পাঠালে নির্দিষ্ট ঠিকানায় মধু পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ