সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহিলা মহাজোট
ঢাকেশ^রী মন্দিরের সেবায়েতকে পুর্ণবহালের দাবি
ঢাকেশ^রী মন্দিরের সেবায়েতকে পুর্ণবহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোটেক লাকী বাছার এ দাবি করেন।
সংবাদ সম্মেনে লিখিত বক্তব্যে সভাপতি বলেন, আমার সংগঠন হিন্দু অসহায় সুবিধা ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কাজ করা। তারই ধারাবাহিকতায় শ্রী শ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দিরের সেবায়েতের প্রতি অবিচার ও অসম্মান দেখে আমরা হতাস হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষন ও হস্তক্ষেপ পেতে সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, শ্রী শ্রী ঢাকেশ^রী জাতীয় মন্দির সৃষ্টিলগ্ন থেকে বিশেষ করে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় যে সেবায়েত মন্দির্িট আগলে রেখেছিলেন, আজ সেই সেবায়েতকে অধিকার হতে বঞ্চিত করা হয়েছে। ঢাকেশ^রী মন্দিরের সিএস রেকর্ড থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত জমি সংক্রান্ত সেবায়েত থাকা সত্ত্বেও বঞ্চিত। ১৯৯০ সালে ঢাকেশ^রী মন্দিরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ হলে বর্তমান প্রধানমন্ত্রী ঢাকেশ^রী মন্দির পরিদর্শন কালে সেবায়েত মমতারানী দাসকে জড়িয়ে ধরে আশ^াস দিয়ে ছিলেন, যে তাদের অধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামাত সরকারের সময়য়ে মন্দির মেরামতের নামে তাদেরকে কয়েক দিনের জন্য বাহিরে থাকার জন্য বর্তমান মন্দির দখলদারা বলেন। কিন্তু এরপর তারা বাহিরে থাকলেও এখনো তাদেরকে পর্নবহাল করা হচ্ছে না।
উচ্চ আদালতে দুর্নীতি সংক্রান্ত রুল আদেশ চলমান থাকা অবস্থায় সরকারি প্রায় অর্ধশত কোটি টাকার বাজেটে মন্দির উন্নয়নের নামে মন্দিরের অভ্যান্তরে বাণিজ্যিক ভবন নির্মান করে মন্দিরকে বাণিজ্য কেন্দ্র বানানোর প্রক্রিয়া চরমান থাকলেও সেবায়েত এর মতামত ও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে মমতারানী বলেন, বর্তমান মন্দির উন্নয়ন ও পুঁজা উদযাপন কমিটি অবৈধ। তাদের কমিটি বাতিল করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোম্বামী, প্রতিবা বাগিচা মহিলা মহাজোটের সদস্য পার্বতী রানী দাস, চিত্রাদত্ত, জাতীয় হিন্দু মহাজোটের দপ্তর সম্পাদক কল্যান মন্ডল, সিনিয়র যুগ্ম মহাসচিব, পল্টন দাসসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান