নোয়াখালীতে মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে জায়গা জমির বিরোধের জেরধরে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জায়গা জমির বিরোধের জেরধরে একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান (২০) সহ আরো অজ্ঞাত ২/৩ জন একই বাড়ির মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৩০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬) কে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে। ওই সময় জিল্লু মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর তা স্যোসাল মিডিয়া (গউ ঔওখখটজ জঅঐগঅঘ.৫০৫) এই টিকটক আইডি থেকে তাদেরকে চোর হিসেবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু। তিনি বলেন, ভুক্তভোগী নারী বুধবার দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের সংরক্ষণে আছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন