ধান ও পাট চাষে মতামত প্রকাশ ইউএনও’র
ডুমুরিয়ার বাগ-আচড়া বিলে এক প্রভাবশালীদের মৎস্যঘের করার পায়তারা
সিংহভাগ জমির মালিকদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়ার আঠারোমাইলের বেতাগ্রাম বাগ-আচঁড়া বিলে ধান ও পাট চাষ করার পক্ষে মতামত দিয়েছেন। তবে একটি প্রভাবশালী মহল মৎস্য ঘের করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। প্রকাশ্যে নানা হুমকি-ধামকি দেয়ারও অভিযোগ উঠেছে। জমির মালিকদের পক্ষে নিরুপায় হয়ে সাধারণ ডায়েরীও করা হয়েছে। বিভিন্ন দপ্তরে দেয়া আবেদন ও থানায় করা সাধারণ ডায়েরী সুত্রে এবং ঘটনাস্থলে যেয়ে এসব তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৯৭ জন জমির মালিক স্বাক্ষরিত এক আবেদনে উল্লেখ করা হয়েছে, ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের হাইদুল মোড়ল, কাসেম মোড়ল ও আব্দুল্লাহ মোড়লসহ ৩/৪ জনের নেতৃত্বে বাগ-আচড়া বিলে ভেড়িবাধ এবং গভীর নলকূপ দিয়ে পানিতে তলিয়ে দেয়া হচ্ছে। ফলে প্রকৃত জমির মালিকদের ধান ও পাট চাষ করা হুমকিতে পড়ছে। আবেদন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান গত বৃহস্পতিবার সরেজমিন যেয়ে ধান ও পাট চাষের পক্ষে মতামত দিয়ে আসেন এবং উভয় পক্ষকে একটি অঙ্গিকারনামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেন। জমির মালিকরা একাধিকবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলেও অধ্যাবধি অভিযুক্তরা আসেনি। উপরোন্ত জমির মালিকদের নানা ধরনের ভয়ভিতি দেখাচ্ছেন। যে কারণে গতকাল বুধবার বিকেলে শওকত হোসেন নামে এক জমির মালিক আইদুল ইসলামের নামে একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে অভিযুক্তরা হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, জমির মালিকরা যেটা চাবে সেটি হবে। অঙ্গিকার নামা এখনও পায়নি উল্লেখ করে বলেন, কেউ কোন প্রকার অশান্তি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ