ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সার আটকের ঘটনায় মামলা


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৩:৫৯

শেরপুর থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সার পাচারের ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে। সার পরিবহন ও কালোবাজারীর অভিযোগে ট্রলি চালক সুমন শীল (৩২) কে আসামী কওে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি থেকে ভর্তুকি মূল্যে শেরপুর জেলার জন্য সরবরাহকৃত ১৬০ বস্তা (৮টন) এমওপি সার অধিক মুনাফার আশায় নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা সাহাপাড়া মহল্লার সুমন শীল নামের এক ট্রলি চালক পাচারের উদ্দেশ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন কৃষি অফিসের অফিস সহকারী মো: সোহেল রানাকে সাথে নিয়ে মরিচপুরান ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ডঘর বাজারে গিয়ে সারবাহী ট্রলিটিকে আটক করেন। ঘটনা আঁচ করতে পেরে ট্রলি চালক সুমন শীল তৎক্ষনাৎ দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আটককৃত ট্রলি ও সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের গোডাউনে রাখা হয়।

ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে পাচারের সময় সারগুলো জব্দ করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষ এবং উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাচারকারী সুমন শীলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত