ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

গন মানুষের অধিকার প্রতিষ্টাই ছিল বাদলের রাজনৈতিক দর্শন : সেলিনা বাদল।


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ১২:৫৪

চট্টগ্রাম ৮ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা   মঈন উদ্দিন খান বাদলের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরান, মিলাদ মাহফিল, কবর জেয়ারত সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্ যাপন করা হয়, এই  স্মরণ সভায় বক্তারা বলেছেন -বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ জাতীয় অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কাজ করেছেন তার মধ্যে মঈন উদ্দীন খান বাদল ছিলেন অন্যতম একজন জাতীয় নেতা। তিনি শুধু একজন স্বাধীনচেতা রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন বড় মাপের দার্শনিকও। তাঁর রাজনৈতিক পুরো চিন্তা চেতনার দিকদর্শন ছিল গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের সার্বিক উন্নয়ন, জাতীয় ইস্যু গুলোতে তাঁর বীরোচিত ভাবগাম্ভীর্য পূর্ণ ভূমিকা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করত। গত বৃহস্পতিবার বোয়ালখালীস্হ তাঁর গ্রামের বাড়ীতে হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীণ মাওলানা  নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাদল পত্নী নারী নেত্রী সেলিনা খান বাদল।বিশেষ অতিথি ছিলেন  স্হানীয় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বক্তব্য রাখেন মৌলনা ফরিদ আহমদ রেজভী, চট্টগ্রাম জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সেলিম চৌধুরী,  চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, এস এম জসিম,   সাবেক জেলা পরিষদ সদস‍্য মোঃ ইউনুচ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, আ'লীগ নেতা ইউছুফ মাস্টার প্রমূখ। দোয়া মাহফিল ও স্মরণ সভা শেষে আয়োজিত কাঙ্গালীভোজে  শিক্ষক,সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন   খিতাপচর মাবুদিয়া দরবার শরীফের সাজ্জ্বাদানশীন মৌলানা আবদুর রহিম আল কাদেরী।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ