শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রীর উদ্যােগে ফ্রি ডেন্টাল ক্যাম্প
শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে দিনব্যাপী। সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়িতে ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র ও মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা নিতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন সকল বয়সের মানুষ। উৎসাহ উদ্দীপনা নিয়ে দাঁতের চিকিৎসা নিচ্ছেন তারা। ফ্রি ডেন্টাল সেবা নিতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দাঁতের ফ্রি চিকিৎসা নিতে পারায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ