ফুলেল শুভেচছায় সিক্ত হলেন নিয়াজ মোর্শেদ এলিট
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট চট্টগ্রামে মিরসরাই উপজেলায় ফুলেল শুভেচছা সিক্ত হয়েছেন। নিজ উপজেলা মিরসরাইয়ে তাকে শুভেচছা জানান নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা এবং মিরসরাই উপজেলার যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয় দুয়ার গ্রামের বাড়িতে ব্যানারে সড়কের দুপাশ চেয়ে যায়। দুপুর গড়িয়ে এলে গাড়ি বহর নিয়ে দলে দলে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা। অতিথিদের সৌজন্যে মেজবানের আয়োজনে ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজ খবর নেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এস.এম.রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান এবং দক্ষিণ জেলা সভাপতি সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।এছাড়া সকাল থেকে মিরসরাই, সীতাকুণ্ড,সন্দীপ,ফটিকছড়ি,হাটহাজারী,রাউজান, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতা কর্মীদের গাড়ি বহর মিরসরাইয়ে আসতে থাকে।
এই উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়ি মিরসরাইয়ের মসজিদিয়ায় এক মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেজবানি অনুষ্ঠানটি যুবলীগের মিলন মেলায় পরিনত হয়। মেজবান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোশারফ হোসেন,আশেকে এলাহি সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন,আবদুল করীম,সাংগঠনিক সম্পাদক আবুল বশর,শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.ওসমান চৌধুরী,জনশক্তি ওকর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস.এম মামুন সহ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত