উলিপুরে সরিষা মাড়াইয়ে ব্যাস্ত কৃষকেরা
কুড়িগ্রামের উলিপুরে সরিষা মাড়াইয়ে ব্যাস্ত সময় পার করছেন সরিষা চাষিরা। বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকেরা। তবে আবহাওয়া অনুকূল থাকায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, গত অর্থ বছরে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো এবং কৃষক কিছুটা লাভবান হয়েছিলো। চলতি অর্থ বছরে ৭১০ হেক্টর জমি সরিষা চাষের জন্য নির্ধারাণ করা হয়েছে যা অর্জিত। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৮২ টন। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৯২.২০ টন। এখানে প্রদর্শনী রয়েছে ৮০ টি জমিতে। এ উপজেলাটি ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছরই প্রান্তিক পর্যায়ের কৃষকদের প্রণোদনা স্বরুপ ৪১হাজার ৬০ জন কৃষককে বিনামূল্যে সার বীজ দিয়েছে। প্রতিজন কৃষকের জন্য ৩৩ শতক জমি নির্ধারণ করে উপশী জাতের বীজ ও সার দেয়া হয়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষা কাটা ও মাড়াই শুরু হয়েছে পুরোদমে। উপজেলা জুড়ে ক্ষেত থেকে সরিষা কাটা, মাড়াই ও বাড়িতে নিয়ে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে বাজারে বিক্রির জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কাঁচা সরিষা দানার সুবাসে কৃষকের মন যেন হারিয়ে যায়। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি দেখা যায়। অল্প সময়ে সরিষার ভালো ফলনের পাশাপাশি বেশি দাম থাকায় চলতি মৌসুমে বেশ লাভবান হওয়ার আশা করছেন সরিষা চাষিরা।
উপজেলার পৌরসভাধীন মাঝিরভিটা গ্রামের আব্দুল করিম (৬৫) বলেন, এবারে আমি প্রায় ১ বিঘা (৩৩ শ'তক) জমিতে সরিষা লাগিয়েছি। মোট খরচ হয়েছে প্রায় ৩ হাজার ২'শ টাকা। সরিষা পেয়েছি প্রায় সাড়ে ৪ মোণ। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টাকা। অল্প খরচে অল্প সময়ে দ্বিগুন লাভের আশা করছেন তিনি।
এছাড়াও উপজেলার থেতরাই ইউনিয়নের আব্দুল জরিপ ও আব্দুল করিম বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে সরিষার বাজার ভালো থাকায় তারা অনেক খুশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, ইতিমধ্যে কৃষকেরা সরিষা কাটা ও মাড়াই শুরু করেছে, ফলনও ভালো পাচ্ছে। অল্প সময়ে অল্প খরচে ভালো ফলন সরিষা চাষ। আশা করছি বাজারে ভালো দামও পাবেন তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি