পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষণা ছাড়াই বন্ধ রাখায় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা
বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কোনরকম অবহিত করা ছাড়াই বিদ্যালয় দুই দিন বন্ধকরে রাখায় চরমভাবে ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবার।
অভিভাবক সূত্রে জানা গেছে ২২ শে ফেব্রুয়ারি বুধবার ও ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার প্রাণ কেন্দ্র ও সর্বোচ্চ শিক্ষার্থী অংশ গ্রহণকারি পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক বন্ধ থাকায় চরমভাবে ভোগান্তিতে পড়তে হয়েছে উক্ত বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের।
জানতে চাইলে পৌরসভার বাসীন্দা তৃতীয় শ্রেনির আফনানের মাতা মোসা.পারভীন, ২য় শ্রেণির ধুব্র এর পিতা সুশীল শিকদার, ১ ম শ্রেণির মো. রিফাতের মাতা মোসা. জয়নব, দ্বিতীয় শ্রেনির মো. মুসাদ্দেকের মাতা মোসাঃ ফাতিমা বেগম, ১ম শ্রেণির মুছার মাতা মোসাঃ মাসুরা পলি, তৃতীয় শ্রেণির জান্নাতি তারিনের মাতা মোসা. কলি, ৫ ম শ্রেণির মোসা. মরিয়মের মাতা মোসা. হাফিজা বেগম, ৫ ম শ্রেণির ঘানিউলহকের পিতা মো. পলাশসহ অনেক শিক্ষার্থীর অভিভাবকরা বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ কোনরকম নোটিশ বা অবহিত করা ছাড়াই অাকস্মিক ভাবে ২২ শে ফেব্রুয়ারি বুধবার ও ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে দেওয়ায় আমরা চরমভাবে ভোগান্তী সহ হয়রানি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন প্রতিদিনেরমত আমরা আমাদের সন্তানদেরকে কেউ রিক্সাযোগে কেউ পায়ে হেটে এভাবে যে যেরকম পারছি বিদ্যালয়ে নিয়ে গিয়ে বিদ্যালয়ের গেটে তালা দেখে আবার ফিরে এসেছি। জানা গেছে যেসকল অভিভাবকরা বিদ্যালয়ে যাননি তারা পরছেন আরো বেশি সমস্যায়। তাদের সন্তারা বিদ্যালয়ে তালাবদ্দ দেখে খেয়ালখুশি মত বিভিন্ন যায়গায় আড্ডায় মেতে ওঠেছিল।
যার ফলে ওই সকল শিশুদেরকে বাসায় ফিরিয়ে আনতে অভিভাবকদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে। অভিভাবকরা বলে বিদ্যালয় সৃষ্টির শুরু থেকে কোন বছর ক্রিড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানের কারনে বিদ্যালয় বন্ধ ছিল,শুধু এবছরই সম্পুর্ন খেয়ালখুশিমত বিদ্যালয়দ দুইদিন বিদ্যালয় বন্ধছিল। তারা অনেকেই উক্ত বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়াবেননা বলে জানিয়েছেন।
জানতে চাইলে বরগুনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন আমি এখন একটু ব্যাস্ত আছি পরে আপনি ফোন দিয়েন। পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষির্থীরা অংশ গ্রহন করার কারনে পাঠদান বন্ধছিল।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস্টার রনজীৎ চন্দ্র মিস্ত্রী বলেন বিষয়টি আমার জানাছিলনা তাই জেনে ব্যবস্থা নিব। উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. জাহান আফরোজ খাদিজা বলেন আমরা ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার কারনে বিদ্যালয় বন্ধছিল তবুও বিষয়টি অনাকাঙ্খিত।
জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. আব্দুর রহমান জুয়েল বলেন বিষয়টির ব্যাপারে আমি অবগত নই। তিনি আরো বলেন এ বিষয়টির ব্যাপারে আমি খোজ নিয়ে দেখছি।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান