তাড়াশে আগুনে পুড়ে ২গরুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে রাত আনুমানিক ১১টার দিকে গোয়াল ঘরে আগুন লেগে এক ব্যাক্তির ২টি গরুর মৃত্যু ও ১টি গরু অসুস্থ হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদগুনা ইউনিয়নের বিন্নবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তির প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ ব্যক্তি ওই গ্রামের মৃত ভোলা ফকিরের ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৫)। তিনি জানান, প্রতিবেশীরা রাতে আমার বাড়ির গোয়াল ঘরে আগুনের লেলিহান দেখে চিৎকার করে। এ সময় আমরা উঠে দেখি আমার গোলায় ঘরে আগুন জ¦লছে। পাড়া-প্রতিবেশিরা এগিয়ে এসে প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ওই সময় আমার ২টি গরুর (১টি গাভী ও ১টি বাছুর) মৃত্যু হয় ও ১টি গরু অসুস্থ হয়ে পড়ে থাকে। তিনি আরো জানান, ওই গোয়াল ঘরের পাশে আরও ২টি গোয়াল ঘর আছে। লোকজনের চেষ্টায় কোনমতে ওই গুলো টিকে আছে। আমার এই বাড়ী টুকু আর ওই গরু গুলো ছাড়া কিছুই নাই। ওই গাভী থেকে যে দুধ পেতাম তা বিক্রি করে আমার সংসার চালাতাম। তাও আজকে থেকে শেষ হয়ে গেল।
সদগুনা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বর বরাত আলী জানান, গত সন্ধ্যায় গোয়াল ঘরের মশা তাড়ানোর জন্য সাজাল দিয়ে আগুন নিভে রাখে। পরে কিভাবে আগুন লেগে গোয়াল ঘর পুরে যায়। এতে নজরুল ইসলামের অনেক ক্ষতি হয়েছে। ২টি গরু মারা গেছে । আর অসুস্থ গরুটিকে(যার দাম ছিল প্রায় দেড় লাখ) তা বিক্রি করা হয়েছে মাত্র কয়েক হাজার টাকায়। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে ও উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে তাকে সহযোগীতা করবো।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার