পাবনায় বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি পদযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে জেলা বিএনপি। আর একই সময়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করে আওয়ামীলীগ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের মাঠেবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে জেলা সদর, পৌর ও উপজেলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান মিয়া, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক শেখ তুহিন, নুর মাসুম বগাসহ অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান মিয়া বলেন, এ পদযাত্রা বিএনপির পদযাত্রা নয়, বাংলাদেশের সাধারণ মানুষের পদযাত্রা। কারণ যে দাবি নিয়ে বিএনপি সারাদেশে আন্দোলন করছে, সেগুলো সাধারণ মানুষেরই দাবি। তাই খুনি সরকারকে, রাতে ভোট করা সরকারকে যেভাবেই হোক পদত্যাগ করাতে হবেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাদের সব পথ বন্ধ হয়ে গেছে। সরকারকে পদত্যাগের আহবান জানান তিনি।
পরে বের হয় পদযাত্রা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জেলা স্কুল, জজ কোর্ট ঘুরে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয় বিএনপির পদযাত্রা।
এদিকে, একই সময়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে জেলা আওয়ামীলীগ। প্রথমে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ হষহত ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান খান সুমন প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, দেশের একটি কুচক্রি মহল এই দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদদ দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পাঁয়তারা করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এই দেশে আর কখনো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিকভাবে উচিৎ জবাব দেয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি