বিএনপি জামাত দেশের মানুষকে জিম্মি করে: দেবু
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেছেন, যখনই বিএনপি-জামাত মাঠে নামে তখনই এদেশের সাধারণ মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। মনে হয় এদেশের জনগণই বিএনপির প্রধান প্রতিপক্ষ। এদেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি এবং নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা প্রচারণার মাধ্যমে শিকার বানানোর চেষ্টা করে। সেই প্রচেষ্টা এখনও বিদ্যমান। যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিপীড়িত, দুঃখী, নিম্নমধ্যবিত্ত, অস্বচ্ছল খেটেখাওয়া মানুষেরা শান্তির মুখ দেখছে, তাদের মৌলিক চাহিদাগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। আমরা করোনা মহামারিকে মোকাবিলা করেছি, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সাধারণ মানুষ স্মার্ট ফোন ব্যবহার এবং নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে। ঠিক তখনই বিএনপি-জামাত নির্বাচনকে সামনে রেখে মিথ্যা ও অপরাজনীতির উপর ভর করে তারা আমাদের সাধারণ মানুষকে আবারও শিকার বানানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তারা অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বি.এন.পি. জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ উদ্যোগে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিপিও চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগ নেতা তানভীর হাসানের সভাপতিত্বে ও মারুফুল ইসলাম মারুফ এবং শহীদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা মো. আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আফজাল জোনায়েদ জুয়েল, মো. লোকমান, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আবদুল্লা, মো. ইসমাঈল, এমরান হোসাইন, শরীফ, কাজী আরিফ, সাজ্জাদ আলী জুয়েল, সরওয়ার হোসেন, ইয়াসিনআরাফাত, যুবায়ের হোসেন অভি, কায়সার, মনিরুল হক, হানিফ, কাশেম, মাসুম, রমজান আলী, মাহামুদুর রহমান বাপ্পি, সোহেল, জালাল উদ্দিন, জিৎকর বাবু, রিফাত, মাকসুদুল আলম মাকসুূূদ, রোকন উদ্দিন, জাহিদুল আলম, আরমান, নুর এলাহি সানি, আলাউদ্দীন টিপু, শোয়েব, আারাফাত, আবদুল মমিন রাজু, উজ্জ্বল নাথ, মোস্তাফা মামুন ভুঁইয়া, আবদুল শুক্কর, শরীফ, হৃদয় কুমার দাস, রোকন চৌধুরী, সৈয়দ হোসেন, জিকু, আকিল, জাহেদ, সাজ্জাদ, জাবেদ, মোবারক, সাজিদ, ইরফান, আইয়ুব, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, সৌরেন বড়ুয়া রিও, আবিদ হোসেন, নুরুল ইসলাম রাসেল, পলাশ কান্তি দাশ, রাহাত ইমাম, রায়হান, রিমন, ওয়াহিদুল ইসলাম, ফয়সাল, সাজিদ, তারেক, জসিম, কৌশিক রায়, রেহমান বাপ্পি, তুষার প্রতীম, শাহাবুদ্দিন রানা প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ