৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ১৭ কিশোর পেলে বাই সাইকেল
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১৭ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামবাসীর উদ্যোগে এমন অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ১৭ জন কিশোরকে বাই সাইকেল এবং ১২ জনকে ক্রেষ্ট ও জায়নামাজ উপহার দেয়া হয়।
শনিবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি জামে মসজিদ চত্তরে অনুষ্ঠিত আযান এবং কেরাত প্রতিযোগীতার অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়।স্থানীয় মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে নবজাগরণ তরুণ সংঘের সভাপতি এম, এ মোতালেব মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ।
সভায় বক্তব্য রাখেন দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলীনুর বকস রতন, নবধারা গ্রীন এগ্রো ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রাজ্জাক সিকদার, মদিনা ফাউন্ডেশনের আহবায়ক মো. আবুল কাশেমসহ আরও অনেকেই।
প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠপোষক এস, এম কামরুল হাসান ফরিদ বলেন, সাফুল্লি মসজিদে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। অংশ গ্রহণ করে ২৯ জন শিশু কিশোর। এর মধ্যে ১৭ জন কিশোর এ প্রতিযোগীতায় টিকে তাদের দেওয়া হয় নতুন বাই সাইকেল। তাছাড়া বাকী ১২ জন শিশু কিশোরদের মাঝে পুরুস্কার ছাড়াও প্রত্যেককে ক্রেষ্ট, জায়নামাজ বিতরণ করা হয়। এছাড়া আজান এবং কেরাত প্রতিযোগীতার পুরস্কার তোলে দেন অতিথিরা। আমাদের উদ্দেশ্যে হল শিশু কিশোর অবস্থায় নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করা শিখতে পারে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied