ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত ডা. এস এ মালেকের স্মরণসভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম photo আমিনুল ইসলাম
প্রকাশিত: ২৬-২-২০২৩ বিকাল ৬:৯
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাবেক সভাপতি,  প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডা. এস এ মালেক-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।২৬ ফেব্রুয়ারী সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেসা মুজিব মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় 
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক আজ বিকেলে এক বিবৃতিতে জানান, “অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু-কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক-এর সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, ডা. এস এ মালেক -এর কর্মময় জীবন ও ইতিহাস বর্ণাঢ্য। তিনি মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ও অন্যতম বুদ্ধিজীবী। তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে (সভাপতি) আসীন করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সুচারুরূপে পালন করেন। বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে তিনি রাজপথে ছিলেন, জনমত গঠনে দেশে বিদেশে বঙ্গবন্ধু পরিষদের মাধ্যমে অবদান রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে গেছেন। একজন এমবিবিএস ডাক্তার হয়েও তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে বিশেষ সুখ্যাতি অর্জন করেছিলেন। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ করতে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস দেশবাসীকে জানাতে ইংরেজি ও বাংলায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সিনিয়র সাংবাদিক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, বঙ্গবন্ধু পরিষদের  যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত ডা. এস এ মালেকের পুত্র ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু, ড. লিয়াকত হোসেন মোড়ল, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রয়াত ডা. এস এ মালেকের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ডা. এস এ মালেক। একজন বীর মুক্তিযোদ্ধা, লেখক ও কলামিস্ট এবং বঙ্গবন্ধু পরিষদের চার দশক যাবত সংগঠনের নেতৃত্ব দিয়ে দেশ বিদেশে এই সংগঠনকে জনপ্রিয় ও সংগঠিত করেছেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য বুদ্ধিজীবীকেই হারায়নি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির একজন সাহসী যোদ্ধাকে হারালো।”

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি