ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদবধোধন ও সমাপনী


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২৩ রাত ১০:১৪

‘‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিবগঞ্জ মডেল মসজিদ সংলগ্ন আমবাগানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস প্রমূখ। মেলায় উন্নত জাতের গাভী, বকনা, ছাগল, হাঁস, উন্নত জাতের পাখি ও খরগোশসহ ৪৫টি স্টল অংশ নেয়। পরে অংশগ্রহণকারি খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ