ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় দুইদিনে ২খুন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-২-২০২৩ রাত ১১:৫৬

সাতকানিয়ার নলুয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেল। ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় নলুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত যুবকের নাম হোসেন আহমেদের ছেলে আক্কাস।সে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তত্বামসজিদ এলাকার  বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, আক্কাস ভারসাম্যহীন এক যুবক।তার পিছনের মাথায় (ধারালো কোপ) আঘাতের চিহ্ন রয়েছে যা দ্বারা বুঝা যায় কেউ না কেউ তাকে খুন করেছে।কিন্তু কে খুন করেছে তা নিয়ে এখনো পর্যন্ত জানা যায় নি কোন তথ্য।তবে ভারসাম্যহীন হওয়ায় কেউ কেউ বলছে সে নিজে নিজে খুন হয়েছে।

ঘটনার বিষয়ে জানার জন্য নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এলাকার বাহিরে অবস্থান করায় সঠিক কোন তথ্য এখনো পর্যন্ত জানি না।তবে ইউপি সদস্য কল করে জানিয়েছেন ভারসাম্যহীন এক যুবক মারা গিয়েছে,তিনি আরো বলেন যুবকটির পুরো পরিবারই পাগল বলে জানা গেছে।

এদিকে সেই ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিমকে কল করা হলে কোন ধরণের তথ্যই দিতে পারছেন না তিনি।বারবার বলছেন আমি এখনো কিছু জানি না,কেউ কিছু বলছে না।পুলিশ এসে তদন্ত করতেছে।তবে খুনের বিষয়টা সত্য।

ঘটনার বিষয়ে জানার জন্য সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরফাতের মুঠোফোনে কল করা হলে সংযোগ না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি।তবে তারা ঘটনা তদন্তে নিয়োজিত রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এদিকে শুক্রবার দিবাগতরাতে কাঞ্চনার ৪নং ওয়ার্ডের চুরির ঘটনায় নিহত হন ইসহাক নামে এক নামে এক চোর।
যে ঘটনায় সাতকানিয়ায় হত্যাসহ পৃথক পৃথক দুটি মামলা রেকর্ড হয়।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত