মানিকগঞ্জে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের দায়ে স্বামীর যাবজ্জীবন
মানিকগঞ্জে নিজের স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের দায়ে সাইজুদ্দিন মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। এসময় একই রায়ে সাজাপ্রাপ্ত আসামীকে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত সাইজুদ্দিন মিয়া সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামের মৃত সামসুদ্দিন এর ছেলে। জানা যায়, সংসারে অভাব অনটন থাকায় স্বামী সাইজুদ্দিনের সাথে স্ত্রী রেবেকা বেগমের (৫৬) প্রায়ই ঝগড়া হতো। পরে পরিবারের সচ্ছলতা আনার জন্য সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম টাকা উপার্জনের উদ্দেশ্যে বিদেশে যায়। এরপর বিদেশ থেকে ২০০৯ সালে ছুটিতে দেশে আসেন স্ত্রী রেবেকা। ছুটি শেষে পুনরায় বিদেশে যেতে চাইলে স্বামী সাইজুদ্দিন তার স্ত্রী রেবেকাকে বিদেশেকে যেতে নিষেধ করে। কিন্তু রেবেকা তার স্বামীর অবাধ্য হয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে স্বামী সাইজুদ্দিন মিয়া ২০০৯ সালের ২৮ মে রাতে তার স্ত্রীর মুখসহ দেহের বিভিন্ন জায়গাই এসিড নিক্ষেপ করে। তখন তার স্ত্রীর চিৎকারে আশে পাশের লোক জন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম ২০০৯ সালের ২৯ মে তার সৎবাবা সাইজুদ্দিন মিয়াসহ ৪জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৩ জুলাই এসআই মামুন বাশার আদালতে চার্জশিট জমা দেন। পরে আদালতের বিচারক ১০ জনের সাক্ষী গ্রহণ শেষে বাকিদের এই মামলায় সংশ্লিষ্ট না থাকায় খালাশ দেন এবং সাইজুদ্দিন মিয়ার দোষ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন মথরনাথ সরকার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন শীপ্রা রানী সরকার।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied