পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক অভিযান পরিচালনা করেছে। রবিবার বিকেলে দুদকের নওগাঁ শাখার কর্মকর্তা মাহমুদুর রহমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তিনি জানান জেলার পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও হেড ক্লার্কের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজসে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে ঔষধ না কিনে বাহিরের কম দামি ঔষধ কিনে অতিরিক্ত মূল্য দেখিয়ে ভাউচার সৃজনপূর্বক সরকারি অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ হতে ০৩ (তিন) সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে। তাৎক্ষণিক অভিযানকালে ঔষুধ প্রাপ্তির পর সঠিকভবে স্টক লেজারে না উঠানো ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করার জন্য উক্ত অফিসের ০৪(চার) জন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ দেওয়া হয়। সে প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপরোল্লিখিত কারণে তাদের শোকজ করেন।
তিনি আরো জানান শুধু স্বাস্থ্য কমপ্লেক্সেই নয় যে কোন দপ্তরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেইসব অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দুদক সব সময় প্রস্তুত আছে। তাই সঠিক অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে দুদককে সার্বিক সহযোগিতা করতে সমাজের সকল শ্রেণির সচেতন মানুষদের প্রতি তিনি আহবান জানান।
এমএসএম / এমএসএম
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়
রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫০
সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১
তেঁতুলিয়ায় এমপি নওশাদ জমিরের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা বিতরণ
ফুলবাড়ীয়ায় স্বপন ডাক্তারের আদরে বেড়ে ওঠা ৩৫ মণের ষাঁড় ‘সাদাময়না
Link Copied