ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাবি ইউকে আ্যালামনাই বৃত্তি পেল ১২ শিক্ষার্থী


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৬:৭
পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে "ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দি ইউকে ট্রাস্ট ফান্ড" বৃত্তি প্রদান করা হয়েছে।
 
 আজ (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
 
বৃত্তিপ্রাপ্তরা হলেন- গনিতা রানী (ইংরেজি), উক্যনু মারমা (পরিসংখ্যান), দীপিকা সানা (আইন), রায় মিউ সিং মারমা (ফিন্যান্স), সুরভী মালাকার (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স স্টাডিজ), রোদেলা রূপকথা (প্রাণিবিদ্যা), লালাছেন (ফার্মেসী), সোহাগ হোসেন (ভূতত্ত্ব), ফারিহা জাহান (ফলিত রসায়ন ও কেমিকৌশল), ঐশী রানী মন্ডল (অঙ্কন ও চিত্রায়ণ), সুমাইয়া খাতুন সীমা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এবং অংকিতা ইসলাম (ব্যবস্থাপনা)।
 
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দি ইউকে-এর সভাপতি দেওয়ান গাউস সুলতান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষণার উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য