ঢাবি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারথ্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন।আগামী ২০ মার্চ ২০২৩ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দিতে পারবে। আগামী ১৮ এপ্রিল ২০২৩ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে।
'আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম'-এ ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ০৬ মে ২০২৩ শনিবার, বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ মে ২০২৩ শুক্রবার, 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ মে ২০২৩ শনিবার এবং চারুকলা ইউনিট -এর ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল ২০২৩ শনিবার অনুষ্ঠিত হবে। 'চারুকলা ইউনিট' ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
এ বছর বিজ্ঞান ইউনিট; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট মোট ৪টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞানে ১৮৫১ আসন; কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ২৯৩৪; ব্যবসায় শিক্ষাতে ১০৫০ এবং চারুকলাতে ১৩০ টি আসন মোট ৫৯৬৫ আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহন করা হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।
ভর্তি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) 'বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং 'চারুকলা ইউনিট'-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
এমএসএম / এমএসএম
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
Link Copied