ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হরিরামপুরের দিয়ার বিলে পলো বাইচ উৎসব


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৬:২৪

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের দিয়ার বিলে পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আট থেকে শুরু হওয়া এ উৎসবে উপজেলার বয়ড়া, বলড়া, রামকৃষ্ণপুর, চালা, গাল ইউনিয়নসহ ঘিওর, শিবালয় ও ঢাকার দোহারের কয়েকশ সৌখিন মাছ শিকারী অংশ নেন।

সৌখিন মাছ শিকারীরা জানান, তারা হরিরামপুরের মেহেন্দিপুর চর, নারায়ণ কান্দি, ভাতছালা বিল,  ফোজনগরসহ বিভিন্ন এলাকার পলো বাইচে যান। কেউ কেউ দৌলতপুরের বাচামারা, ঘিওরের শোলধারা, দিঘিসহ বিভিন্ন উপজেলার পলো বাইচেও অংশ নেন। আজ সোমবার সকাল ৮টা থেকে হরিরামপুর, শিবালয়, ঘিওরের অনেকে মোটরসাইকেল, বাইসাইকেল, হ্যালোবাইক, নছিমনে এমনকি হেঁটেও মাছ ধরতে এসেছেন। সকাল নয়টার দিকে পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরায় মেতে ওঠেন তারা।

ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকার আবুল ও কালাম বলেন, “আমরা আশপাশের এলাকার কয়েকজন নছিমন ভাড়া করে পলো বাইচ এ আসছি। আমি শোল আর নলা (ছোট রুই) পেয়েছি কয়েকটি ।”

হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সাটিনওদা  এলাকার মজিবুর রহমান বলেন, " আমগো গ্রাম থেকে ২০ জনের মতো পলো বাইচে আইছি। পলো উৎসবে আমরা অনেক আনন্দ করছি। পলো দিয়ে বোয়াল মাছ ধরার পর আমার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেছে।” দেড়- দুই কেজি ওজনের বোয়াল পেয়েছি। তবে আগের মতো এখন আর পলো উৎসব হয় না বলে জানালেন তিনি। 

কামারঘোনা এলাকার মাইন উদ্দিন (৫০) বলেন, , “ একটা শোল,  একটা কাতল আর ৪ টা নলা মাছ পাইছি। পানি কামরে চুলকাচ্ছে, কষ্ট হইছে তবে মাছ পেয়ে আনন্দ পাইছি। এ আনন্দ বলে শেষ করা যাবে না।“
চালা ইউনিয়নের চালা গ্রামের কিশোর নয়ন বলেন," দুইডা শইল পাইছি, কয়ডা নলা পাইছি। তয় পানি কামর (ময়লা পানিতে চুলকানি) খাইছি।

যাত্রাপুর গ্রামের মালয়েশিয়া  প্রবাসী আলমাছ খান বলেন, " যারা মাছ ধরতে আসছে শতকরা ৯০ ভাগই মাছ পাইছে। আমি ১৫ বছর পর শখ করে মাছ ধরতে আসছি। তবে মাছ পেলাম না।

লেছড়াগঞ্জ বাজারের সংগীতা ফার্মেসির ওষুধ বিক্রেতা বাঁধন সাহা বলেন, “ নদীতেই তেমন মাছ নেই, খাল বিলে আর কি মাছ পাওয়া যাবে ?  তারপরও দিয়ার বিলে  পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার এতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু। কয়েকশত লোক মাছ ধরতে এসেছেন এটা প্রমাণ করে মানুষ এখনও গ্রামীণ ঐতিহ্যকে ভালোবাসে।”

হরিরামপুর উপজেলা মৎস‌্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, “পলো বাইচ উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোন কমতি থাকে না।”

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান বলেন, পলোবাইচের কথা শুনে নিজেরও মাছ ধরার ইচ্ছে জেগেছে।  সৌখিন মৎস শিকারী বলে কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোন কমতি থাকে না।’

এমএসএম / এমএসএম

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো

আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত