ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

২০২২ সালের বর্ষসেরা সাংবাদিক এম এ পাভেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৩-২০২৩ রাত ১২:১৬
দিনব্যাপী বর্ণিল আয়োজনে ২৮ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এর হল রুমে সকালের সময় পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় র‍্যালির মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম পর্ব। র‍্যালীতে  অংশগ্রহণ করেন সকালের সময় পরিবারের দেশের বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ,  বিভিন্ন শ্রম ও পেশাজীবী মানুষ। 
 
 
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় দৈনিক সকালের সময়ের সহ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায়  পত্রিকার সম্পাদক মোঃ নুর হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এম পি ( বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)  এ সময় আরো উপস্থিত ছিলেন. নির্বাহী সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক লায়ন নুর ইসলাম ইন্সটিটিউটশন ডিপ্লোমা অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
 
মধ্যাহ্ন ভোজের পরে শুরু হয় তৃতীয় পর্ব। এ পর্বে ছিল জমকালো বিশেষ অনুষ্ঠান কেক কেটে সপ্তম বর্ষবরণ, সঙ্গীতানুষ্ঠান, যশোর জেলা প্রতিনিধি এম এ পাভেলের পরিবেশনায় চমকপ্রদ যাদু  এবং দৈনিক সকালের সময় পরিবারের গুরুত্বপূর্ণ অবদান ও সংবাদ লেখনীতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখায়  ২০২২ সালের বর্ষসেরা সাংবাদিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
 
বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দৈনিক সকলের সময় পত্রিকার যশোর জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান (এম এ পাভেল) কে বর্ষসেরা সাংবাদিক ২০২২, শুভেচ্ছা স্মারক ও সকালের সময় পরিবারের পক্ষ থেকে  পুরস্কৃত করা হয়েছে।
 
অনুভূতি প্রকাশে সাংবাদিক এম এ পাভেল বলেন, আল্লাহ সকল প্রশংসার মালিক, আজকের এই দিনটি আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে,  সন্মানিত বোধ করছি, আমি অভিভূত, উচ্ছ্বাসিত অত্যন্ত আনন্দিত। সংক্ষিপ্ত সময়ে এই অর্জন আমার কাছে স্বপ্নের মত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্পাদক মহোদয় সহ সকালের সময় পরিবারের সকল সদস্য  এবং যশোরের সকল সাংবাদিক ভাই ও আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা সবসময় আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সত্য ও নিষ্ঠার প্রতি অনুগত থেকে আগামীতে কাজ করে যেতে চাই। আমি অনুপ্রাণিত বোধ করছি,  সবার প্রতি কৃতজ্ঞতা। 

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার