কাপ্তাইয়ে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক মতবিনিময় সভা
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক এক মতবিনিময় সভা বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি ( তদন্ত) নুরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।
স্বাগত বক্তব্যের মাধ্যমে ধারণা পত্র উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের অনলাইন ডাটা বেইস তৈরি, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত জনবল বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে মেগা প্রকল্প গ্রহন, ডিজিটাল সেবা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা
নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন
Link Copied