নোয়াখালীতে ২৩০ বোতল স্পিরিটসহ গ্রেফতার সিএনজি চালক
নোয়াখালীর কবিরহাট থেকে ২৩০ বোতল স্পিরিটসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. সবুজ (৩৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
বুধবার (১ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়। এর আগে, গতকাল রাতে তাকে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার বিট্রিশ সাহেবের বাড়ির দরজায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে। তাৎক্ষণিক সিএনজিতে থাকা মাদক কারবারি বাটু পুলিশ দেখে পালিয়ে যায়। ওই সময় সিএনজি তল্লাশী করে ২৩০ বোতল স্পিরিট জব্দ করা হয়।
কবিরহাট থানার (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত। জব্দকৃত স্পিরিটের মূল্য ৬৯ হাজার টাকা।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন