২০ লাখ টাকার জাল নোট সহ লোহাগাড়ায় আটক ২
চট্টগ্রামের লোহাগাড়ায় ২০ লাখ টাকার জালনোট সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন ভোলা জেরার দৌলততখান থানার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০)।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, সাতকানিয়া সার্কেল শিবলী নোমানের ত্বত্তাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ১ মার্চ, বুধবার সকাল ১০.৩০ টার দিকে লোহাগাড়া থানার ওসি'র নেতৃত্বে সঙ্গীয় এস আই মাহফুজুর রহমান ও ফোর্সসহ পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি গাড়ীতে ( যাহার রেজি নং ব-১৫-৬১৬৭) তল্লাশী চালিয়ে এক হাজার টাকার ২০ টি জাল নোটের বান্ডেলসহ উক্ত পাচারকারীদের আটক করা হয়ছে।
তিনি আরো জানান পবিত্র রমজানকে সামনে রেখে প্রতারক চক্রটি সবজির বাজারের ব্যাগে ভর্তি করে সবজির নীচে জাল নোটগুলো লুকিয়ে অভিনব কায়দায় কক্সবাজার হতে চট্টগ্রাম শহরে পাচার ও বিনিময় করার জন্য নিয়ে যাচ্ছিলো। জালনোট পাচারকারীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন