লামা উপজেলায় গাছের ডালে ডালে দুলছে আমের মুকুল-ছড়াচ্ছে সুঘ্রান
বান্দরবান জেলার লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে গাছের ডালে ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের সুঘ্রাণ। মধু সংগ্রহে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের চোখ জুড়ানো মুকুলগুলো।
দেখা যায়, লামায় বিভিন্ন ইউনিয়নের ও ফাসিয়াখালী প্রত্যন্ত পাড়া মহল্লায় আমের গাছ। আর গাছের ডালে ডালে নুয়ে পড়েছে আমের মুকুল। হায়দার নাসি আশরাফিয়া ইসলামিয়া মাদ্রাসায় সরজমিন দেখা গেছে গাছে গাছে আমের মুকুল গজাতে শুরু করেছে।
তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন স্থানীয় অনেকে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো।
স্থানীয়রা জানান, প্রায় ৩ সপ্তাহ আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশির ভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের পরিচর্যা করা হয়। মুকুলের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শও নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জানায়, চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকা-মাকড় মুকুলের ক্ষতি করে। পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারেনা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied