ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে জরিমানা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-৫-২০২১ বিকাল ৫:২৫
ঠাকুরগাঁওয়ে বিক্রয় নিষিদ্ধ মাছ বাজারে বিক্রির অভিযোগে এক আড়তদারকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৯ মে) সদর উপজেলার ভুল্লী বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার কুমারপুর নিবাসী আমির হোসেন (৬৫) নামে আড়তদার গোপনে বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছিলেন।
 
এ সময় মৎস্য কর্মকর্তাগণ জানান, আফিকান মাগুর যেখানে চাষ করা হয় সেখানে অন্য কোনো মাছ বাড়তে পারে না। তাই এ মাছ বিক্রি নিষিদ্ধ। এ সময় ৫ মণ মাছ জব্দ করা হয় এবং আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ‍এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে আড়তদার জরিমানা পরিরোধ করলে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদানের নির্দেশনা প্রদান করেন সদর ইউএনও।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়