জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালি এবং আলোচনা সভা
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় র্যালি এবং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ "কিন্নরী" তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই বছরের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হলো " ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে"। এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।
এছাড়া ভোটার দিবসের আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা। এবং ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটা ব্যাক্তির নৈতিক দায়িত্ব। এছাড়া বর্তমানে প্রতিটি ভোটারকে যে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে, তা অত্যন্ত আধুনিক মানের। যার ফলে এর সুফল প্রতিটি ভোটার পাচ্ছে।
এদিকে আলোচনা সভা শেষে ৬ জন নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র ও পুরাতন ৬ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
প্রসঙ্গত, কাপ্তাই নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নে সর্বমোট ৪৯ হাজার ৬৫ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৫ হাজার ৮শ ৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ২৩ হাজার ১শত ৯৬ জন।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা