লোহাগাড়ায় অস্ত্র ও গুলি উদ্ধার আটক ৪
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী এলজি (অস্ত্র), ২৩ রাউন্ড কার্তুজ, ০১ রাউন্ড পিস্তলের গুলি, ৯ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার ও ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবাহান নাথ পাড়ার মৃত সুনীর কুমার নাথ প্রকাশ ডাঃ এসকে নাথের পুত্র বিশ্বজিৎ নাথ শিবু(৪৩), রাজিব নাথ(৩০), চট্টগ্রামের পাঁচলাইশ পশ্চিম ষোলশহর এলাকান মানিক রঞ্জন নাথের পুত্র অভিরাম নাথ(৩১) এবং কক্সবাজার চকরিয়া দুলাহাজার রংমহল এলাকার মিলন চন্দ্র নাথের পুত্র শংকর নাথ(৪৩)।
বুধবার (১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান নাথ পাড়াস্থ ডা: এসকে নাথের দ্বিতল মাটির বসত ঘরের দ্বিতীয় তলার মাচার উপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে জব্দকৃত অস্ত্র ও গুলি মজুদ করে রাখছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে বর্ণিত অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৪জনকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় এজাহারনামীয় ৭জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন