ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জের সখিপুরে মামির সাথে পরকীয়া, ভাগিনার হাতে মামা খুন


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ২:৫৯
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ইউনিয়নে মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মামা রুবেল খান (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাগিনা রাজিব গাইন(১৮)। এ ঘটনায় ১লা মার্চ বুধবার পুলিশ অভিযুক্ত ভাগিনা রাজিবকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।বুধবার(২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাবআলী ঢালীর কান্দিতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়ার এক সপ্তাহ পর মামা রুবেল খান মারা যায়।
 
মৃত রুবেল খান (২৫) ওহাবআলী ঢালীর কান্দির বাসিন্দা হাসু খানের ছেলে। খোজ নিয়ে জানা যায়, মামির সাথে দীর্ঘদিন ধরে অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিলো ভাগিনা রাজিব গাইনের। ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মামার বাড়ি ভাগিনা বেড়াতে আসে।সেদিন দুপুরে রাজিবকে তার মামির সাথে কিছুটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মামা রুবেল খান। পরে মামাকে দেখে ভাগিনা দৌড়ে পালানো চেষ্টা করে। এসময় ভাগিনাকে বাধা দিতে গেলে মামার পেটে ছুরিকাঘাত করে সে। পরে গুরুগত অবস্থা দেখে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় ভাগিনা সহ তার পরিবার। এক সপ্তাহের চিকিৎসা শেষে বুধবার রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে রাজিব আকনকে রাত ১২ টার সময় গ্রেপ্তার করে পুলিশ।
 
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই মৃত মামা রুবেলের বাড়ি ডিএমখালি থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সাথে পরকিয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু খান বাদি হয়ে একটি মার্ডার মামলা করেছেন। আজকে সকাল দশটায় আসামী রাজিবকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক