ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ' স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয় ' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ৪:১৯

মাগুরার শালিখায় 'স্মাট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা তথ্য অফিস আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শ্রী বিরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২ (সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ শালিখা, এ্যাড.শ্যামল কুমার দে সভাপতি উপজেলা আওয়ামী লীগ শালিখা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু বক্কর মাষ্টার,শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, এসময় প্রধান অতিথি বলেন,আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই।২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ব প্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন এবং ১২ডিসেম্বর ২০২২ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সর্বপ্রথম ' স্মার্ট বাংলাদেশ ' গড়ার কথা বলেন।স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নর, স্মার্ট সোসাইটি।স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই,জ্ঞানভিত্তিক,বুদ্ধিদীপ্ত, ও উদ্ভাবনী। এক কথায় সব কাজই হবে স্মার্ট।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন, জেলা তথ্য অফিসার পাভেল দাস।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা