ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লামা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ৪:২১
ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।
 
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ সামনে এক র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। র‍্যালীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। 
 
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক সহ প্রমূখ। 
 
বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি  জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের জন্য আহবান জানান। আলোচনা সভার শেষে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে সংযুক্ত হওয়া ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অতিথিরা ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন। 
 
উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিক বাদ দিয়ে স্বচ্ছ ও সুন্দর একটি ভোটার তালিকা করতে সক্ষম হয়েছি। নতুন হালনাগাদ হওয়া তালিকা মতে লামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৭৮ জন, মহিলা ভোটার ৩৮ হাজার ৪৯৯ জন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা