খুলনার ডুমুরিয়া হাসপাতালে এখন ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার ঃ হচ্ছে অপারেশন
খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। হাসপাতালে অনেক দিন পরে আবারও শুরু হয়েছে অপারেশন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়েছে। বৃহম্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম। বক্তৃতা করেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাপ হোসেন, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মন্ডল প্রমুখ। সভায় জানানো হয় বর্তমানে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জরী বিশেষজ্ঞ ডাঃ আছাদুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাহার ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার, পেডিয়াট্রিক্স বিশেষজ্ঞ ডাঃ গোপাল চন্দ্র রায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ শেখ আরাফাতসহ মোট ১৮ জন চিকিৎসক প্রতিদিন হাসাপাতালে সকাল ৮ টা থেকে ২ টা পর্যন্ত রোগী দেখছেন। সভাপতির বক্তৃতায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্যেশ্যে বলেন, সেবার মনোভাব নিয়ে যেহেতু চিকিৎসা সেবায় নিজেদেরকে আত্ম নিয়োগ করেছেন সেহেতু ডুমুরিয়া তথা জাতিকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবেন। এসময় তিনি ডুমুরিয়া হাসপাতালে এসে সকলকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেয়ার জন্য ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের সকল নাগরিককে আহবান জানান। পরে তিনি নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ