মানিকগঞ্জে বাল্যবিয়ে না করার শপথ ৫ শতাধিক শিক্ষার্থীর
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নে ঐতিহ্যবাহী বিদ্যাপাঠ ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের ১০৩তম বার্ষিকী ক্রীয়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন,মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ রাজ্জাক হোসেন রাজ,উপজেলা ম্যাধ্যমিক শিক্ষক
সমিতি’র সভাপতি ছানিহুর আক্তার,উপজেলা সুপারেন্টেন মোঃ আসাদউজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,ক্রীয়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। মেধা বিকাশের তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে।শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনার অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান তারা। অতিথিবৃন্দ শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান। তবেই ভালো ফলের পাশাপাশি জ্ঞান অর্জন সম্ভব বলে মনে করেন তারা। এ সময় বাল্যবিয়ে করবে না এবং মাদক কে না জানিয়ে উপজেলা চেয়ারম্যান আবুল মজিদ ফটোর নিকট শপথ করেন বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied