ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী পুকুরিয়া গুচ্ছগ্রামে ৩ ঘর পুড়ে ছাই


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ৪:৫৮
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে গুচ্ছ গ্রাম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
 
২ মার্চ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাটমুড়া এলাকার গুচ্ছগ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ওই এলাকার মোহাম্মদ আলী নামের এক লোকের বসতঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাত হয়েছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ পারিবারিক সুত্রে জানা যায়, মোহাম্মদ আলীর সেমিপাকা ঘর থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে পার্শ্ববর্তী মোঃ মোস্তাকিমের বসতঘরে এবং সেখান থেকে তাঁর ভাই মোহাম্মদ ইকবালের আগুন ছড়িয়ে পড়ে, এতে তিনটি বসতঘর মূহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বসতঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়াতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করেন প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার।
 
ক্ষতিগ্রস্থরা হলেন,মৃত্যু আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ আলী, মৃত্যু মোহাম্মদ আমিন চৌকিদারের ছেলে মোহাম্মদ মোস্তাকিম,মৃত্যু মোহাম্মদ আমিন চৌকিদারের আরেক ছেলে মোহাম্মদ ইকবাল হাসান।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে মানবিক সহায়তা হিসেবে প্রাথমিক ভাবে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির