দামুড়হুদায় গভীর রাতে গোয়াল ঘরে আগুন লেগে পশুর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলায় নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ার জহিরুলের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে। জহিরুল ইসলাম উপজেলার একই এলাকার কৃষক আলালের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরের ভিতরে মশার কয়েল জ্বালান জহিরুল। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি জার্সি গরু, দুটি ছাগলসহ গোয়াল ঘরটি পুড়ে গেছে । জহিরুল বলেন, চাষাবাদ করে ছয়জনের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেছি । খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ