লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিস থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর , লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার।
সভায় বক্তারা জানান,ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন