১০ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, ডাকসু নির্বাচন সহ ১০ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গত ৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসে জুড়ে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। গণস্বাক্ষর কর্মসূচি শেষে আগামী ৯ মার্চ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছে ঢাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাদিক বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে রাষ্ট্রের ভিতরে একটি ক্ষুদ্র রাষ্ট্র। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবি নিয়ে কথা বলার জন্য কোন প্ল্যাটফর্ম নেই। অনেক বছর পর ডাকসু নির্বাচন হলেও এখন তা বন্ধ করে দেয়া হয়েছে। এখানে কর্মচারীদের নির্বাচন হয়। তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে অধিকার আদায়ের দাবি তুলতে পারে। শিক্ষকদের নির্বাচন হয়। শিক্ষকদের প্রতিনিধিরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করার মত বিশ্ববিদ্যালয়ে কেউ নেই। তাই আমরা দশ দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের একত্রিত করছি।
এই বিষয়ে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরিফ বলেন, ছাত্র ফ্রন্ট চায় শিক্ষা ও শিক্ষার্থীদের সংকটকে, বিশ্ববিদ্যালয়ের চরিত্রকে দেখার পদ্ধতিকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে। আমরা চাই- শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সংগঠিত করতে। রাষ্ট্র-প্রশাসনের স্বার্থ শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে দাঁড়িয়ে আছে বলেই অধিকার আদায়ের জন্য প্রয়োজন ধারাবাহিক ও তীব্র আন্দোলন। আমরা আহ্বান জানাচ্ছি অধিকার আদায়ের ধারাবাহিক সংগ্রামে যোগদান করার।
দশ দফা দাবিগুলো হলো-নতুন হল নির্মাণ করে ১ম বর্ষ থেকেই প্রশাসনিক তত্বাবধানে সিট বন্টন নিশ্চিত করা, অবিলম্বে ডাকসু নির্বাচন দেয়া, বিভাগ উন্নয়ন ফি, হল স্থাপনা ফি স নামে বেনামে ফি আদায় বন্ধ করা, সান্ধ্যকালীন কোর্স সহ সকল বাণিজ্যিক কোর্স বন্ধ করা, প্রশাসনিক তত্বাবধানে ডাইনিং চালু করা, ফ্যাকাল্টিগুলোয় ক্লাসরুম সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া, মেডিকেল সেন্টারকে আধুনিকীকরণ করা, বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমিয়ে উচ্চ শিক্ষা সংকোচনের সিদ্ধান্ত বাতিল করা, কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘন্টা খোলা রাখা, স্বাস্থ্য বীমার নামে হয়রানি বন্ধ করা,যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied