ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করলো নৌ-পুলিশ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ১১:৩২

পাবনায় দুর্বৃত্তরা এক ভ্যানচালক কিশোরকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় এবং লাশ বস্তাবন্দি করে যমুনা নদীতে ফেলে দেয়। অবশেষে নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করলো যমুনা নদী থেকে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ পাবনার বেড়া উপজেলার যমুনা নদী থেকে রাজু (১৩) নামের ওই কিশোরের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে। রাজু বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোর রাজু। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বেড়া মডেল থানায় বুধবার সাধারণ ডায়েরি করেন তার মা। এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরের বস্তাবন্দি মৃতদেহ যমুনা নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 

রাজুর পিতা আব্দুর রাজ্জাক জানান, সে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ জোগাতে সহায়তা করত।  সেই ভ্যানগাড়িটিও পাওয়া যায়নি। ভ্যানগাড়ি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে বুধবার রাজুর মা ময়না খাতুন রাজু নিখোঁজ হয়েছে বলে সাধারণ ডায়েরি করেছিলেন। এ মামলাটি তদন্ত করবেন নৌ-পুলিশ। নগড়বাড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ শরিফুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য এখনো জানতে পারিনি। তবে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে  কেউ নদীতে ফেলে দিতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে এ কর্মকর্তা জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির