ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ১২:৫৬
 নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার সুইং সেকশনর একটি ফ্লোরে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং শ্রমিকরা ছুটিতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণে ওই কারখানার একটি দেয়াল ভেঙ্গে রাস্তার উপর গিয়ে পড়ে। 
কারখানা কর্তৃপক্ষের দাবি, কারখানার ভবনের ৭ তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোটি দরজার জানালা বন্ধ থাকায় সেখানে ধোয়ায় গ্যাসের সৃষ্টি হয়। আর ওই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
 
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন লেগে যায় এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। বিস্ফোরণের ফলে ৭তলা ফ্লোরের পাকা দেওয়াল ভেঙে উড়িয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দের কারণে কারখানার নিচতলা মেইন গেইটের পাকা দেওয়াল ও  গেইট ভেঙে ঢাকা সিলেট মহাসড়কের উপরে পড়ে যায়। দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরো জানান, আধঘন্টার মধ্যে আগুন নেভানো হয়। বিস্ফোরণে থেকে আগুনের সৃষ্ঠ হলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি।  
 
কারখানার শ্রমিক আলামিন, ইয়াসমিন, মনির হোসেন, কামাল মিয়াসহ আরো কয়েকজন জানায়, অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। সপ্তাহের শুক্রবার কারখানাটি বন্ধ থাকে। আর শুক্রবার কারখানায় কোন শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি । প্রাণে বেঁচে যায় শ্রমিক। 
অন্তিম নিটিং এন্ড ফিনিশিং লিমিটেড কারখানার এইচ আর এডমিন মাহবুবুর রহমান বলেন, কারখানার ৭তলা ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজার জানালা বন্ধ ছিল। কারখানার সুইং শাখায় রুম বন্ধ থাকায় গ্যাস জমাট বেঁধে ওই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
 
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরির্দশক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়াল এসে রাস্তায় পড়য় যানচলাচলে বেঘাত ঘটে। তার উপর স্থানীয়রা মানুষরা গিয়ে ভীড় করায় কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত  গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের