ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুন্দরবনের ইকো-ট্যুর গাইড প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৩-৩-২০২৩ দুপুর ২:০

 সুন্দরবনের ইকো-ট্যুর গাইডদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশ গ্রহনকারী বন কর্মী ও সিপিজি সদস্যদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে ও ইউএসএআইডির ইকো সিস্টেমস প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনে ইকো-ট্যুর কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হুসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মোঃ জগলুল হোসেন,উপ-প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মোঃ মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন ,খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান প্রমুখ। এর আগে প্রধান বন সংরক্ষক খুলনা রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শেকেরটেক ও কলাগাছিয়া ইকো-ট্যুর কেন্দ্র পরিদর্শন করার পাশপাশি সুন্দরবন পশ্চিম বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার