ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

তাড়াশে ভিটা বাড়ী নিয়ে গোলমালে কৃষক হাসপাতালে


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৩ বিকাল ৭:১৯

সিরাজগঞ্জের  তাড়াশে ভিটা বাড়ী নিয়ে গোলমালে মোঃ আব্দুল মান্নান নামের এক কৃষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চিকিৎসাধীন কৃষকের ছেলে মোঃ আতিক সরদার (২৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার সদগুনা ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে। জানা গেছে, ৩ মার্চ শুক্রবার সকালে ওই গ্রামের মৃত মবু মিয়ার ছেলে মোঃ নুরইসলাম (৩৫), মোঃ বুদা মিয়া (৪২), মোঃ পোলান মিয়া (৪০) ও মোঃ আমির হোসেনের ছেলে মোঃ নুর ইসলাম (৩৫), মৃত জাবেদ আলীর ছেলে মোঃ নিম হোসেন (৩২), মোঃ বুধা মিয়ার ছেলে মোঃ রাকিব আলী (২৫) গং মোঃ আব্দুল মান্নান সরদারের দলিলকৃত ভিটা বাড়ীতে মাটি ফেলে জোর পূর্বক দখল করার চেষ্টা করে। এমন সময় ওই কৃষক মোঃ আব্দুল মান্নান সরদার তাদেরকে মাটি ফেলতে বাধা দিলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাহাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা রাগাম্বিত হয়ে  মোঃ আব্দুল মান্নান সরদারকে এলোপাতারী ভাবে কিল ঘুষি মেরে ছিলা ফুলা জখম করে । বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

রাণীশংকৈলে খড়ের পালা থেকে পড়ে গিয়ে শিক্ষকের মৃত্যু

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে সরকারি গাছ কেটে হরিলুট, ইউএনও বলেলেন ৮টি গাছ জব্দ করেছি, প্রশাসনিক ব্যবস্থা চলমান!

হোল্ডিং খোলা-বন্ধ সবই হয় তহশিলদার সাইফুলের মর্জিতে !

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে