ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে এক গাভীর তিন বাছুর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:৯

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৩নং পাড়িশো গ্রামের ডালিম আহম্মেদের ডালিম এগ্রোফার্মে একটি উন্নত জাতের গরু তিনটি বাচ্চা প্রসব করেছে বলে জানাগেছে। এমন আশ্চর্য ঘটনায় এলাকার অনেকে তার খামারে গরুটিকে দেখতে ভিড় জমাচ্ছে।

অনার্স পড়ুয়া ডালিম আহম্মেদ রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামোর সারোয়ার হোসেনের ২য় পুত্র। লেখা পড়ার পাশাপাশি বাড়ির সামনে ফাঁকা জায়গাতে তিনি দীর্ঘদিন ধরে হাঁস, মুরগির বাণিজ্যিক খামার করে আসছেন।

গত ২বছর ধরে তিনি ৭টি উন্নত জাতের সাহিওয়াল জাতের গরু নিয়ে বাড়ির পাশে ফাঁকা জায়গাতে ১টি খামার করেন। যেখান থেকে তিনি প্রতিবছর দুধ ও মাংস উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন বলে জানা যায়।

ডালিম এগ্রোফার্মের মালিক ডালিম আহম্মেদ জানান, তার খামারে এই প্রথম একটি গাভী তিনটি বাচ্চা প্রসব করেছে।  সাহিওয়াল জাতের ৪দাঁত বয়সের গাভীটি গতকাল রাত ১১টা ৩০মিনিটে একে একে ৩টা বাচ্চা প্রসব করে। তিনি জানান, কোনো ডাক্তারের সাহায্য ছাড়াই আমরা নিজেরাই বাচ্চা প্রসব করিয়েছি, গাভী ও বাচ্চা সবাই সুস্থ আছে। সাহিওয়াল জাতের এ গাভীটি কে আমেরিকান ডেইরি কোম্পানির সাহিওয়াল জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করা হয়েছিলো। 

স্থানীয়রা জানান, একটা ছাগলের ৩-৪ বাচ্চা এমন খবর সচরাচর শুনি। কিন্তু আজ একটি গরুর তিনটি বাচ্চা হয়েছে ডালিমের খামারে এমন খবর শুনে তার খামারে গিয়ে দেখলাম ঘটনাটি সঠিক। আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি।

প্রতিবেশীরা জানান , ডালিম আহমেদ  উদীয়মান তরুণ উদ্যোক্তা। তিনি অনেক দিন ধরেই ডিম উৎপাদন ও মাংস উৎপাদনের কাজের সাথে জড়িত, যথাযথ কর্তৃপক্ষের সাহায্য পেলে এমন উদ্যোক্তাদের দেখে নতুনরাও অনুপ্রাণিত হবেন।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার