মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে রক্তাক্ত
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হাসানুল মৃধা (৩৫) নামে এক যুবক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে মাধবখালী ইউনিয়নের পূর্ব চৈতা রাস্তার মাথার কালভার্ট সংলগ্নে এ ঘটনা ঘটে। আহত হাসানুল মৃধা ওই গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোশারেফ মৃধার চাচা লতিফ মৃধার কাছ থেকে কয়েক যুগ আগে ১২ শতাংশ জমি ক্রয় করে একই বাড়ির হাসানুল মৃধার পিতা মৃত সোবহান মৃধা। ক্রয়ের পর থেকেই সেই জমি হাসানুল মৃধার পরিবার ভোগদখল করে আসছিল। কিন্তু হঠাৎ করে ওই জমি মোশারেফ মৃধা তার নিজের দাবি করে দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মীমাংসারও চেষ্টা করা হয়েছে। কিন্তু মোশারেফ মৃধা কারো সিদ্ধান্তই মানেন নাই। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ মার্চ) দুপুরে ওই জমিতে মোশারেফ মৃধা জোরপূর্বক ঘর তুলতে গেলে হাসানুল মৃধা বাধা দেয়। তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারেফ মৃধা, তার স্ত্রী ও ছেলে মিলে লোহার রড ও লাঠি দিয়ে হাসানুল মৃধাকে এলোপথারিভাবে পেটায়। এতে তার (হাসানুল) মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
এ ব্যাপারে বক্তব্যের জন্য মোশারেফ মৃধার মুঠোফোনে একাধিকবার কল করেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied