ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

অভয়নগরে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ৩:৩০
যশোর অভয়নগরে মাছের ঘের থেকে রাশেদ (৩০) নামের এক ইজিবাই চালকের মরাদেহ উদ্ধার করছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ধোপাদি উলুর বটতলা আজিজুর রহমানের মাছের ঘের থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালি মাঠবাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে। ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান,শুক্রবার আনুমানিক ১২টার দিকে তিনি তার নিজ ঘেরে মাছের খাবার দিতে যান। এ সময় ধোপাদি ডহরমশিহাটি সংযোগ সংলগ্ন ঘেরে জিন্স প্যান্ট ও কালো টি শার্ট পড়া গলায় ফাঁশ দেওয়া যুবকের লাশ ভেসে থালতে দেখেন তিনি,তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।
ধোপাদি গ্রামের বাসিন্দা যশোর জেলা পারিষদের সদস্য আব্দুর রউফ মোল্ল্যা জানান,জিন্স প্যান্ট এবং কালো টি শার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁশ দেয়া ছিল। ঘটনাস্থানের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পরে বহিরাগত যুবকদের মোটরসাইকেল যোগে আনাগোনা দেখা যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান,মাছের ঘের থেকে রাশেদ নামের এক ইজিবাইক চালকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম

আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা

লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত