চন্দনাইশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ মার্চ বিকালে উপজেলার বরকল-আনোয়ারা ব্রিজ সংলগ্ন উত্তর কেশুয়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। অভিযানে চন্দনাইশ থানার এস আই শ্রী অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ,পরিবহন,বিপণন ও সরবরাহে জড়িত থাকায় জামাল হোসেন (৫৫),মোঃ শাহাব উদ্দিন(৪৫),মাহাবুবুল করিম চৌধুরী (৪৮),আহসান হাবিব(৩৮) ও আব্দুল মন্নান(৫০) নামের বালু ব্যবসায়ীকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এব্যপারে জিমরান মোহাম্মদ সায়েক বলেন,অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মধ্যদিয়ে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান