কম সময়ে কম খরচে অধিক ফলন
সমলয় চাষাবাদ পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন
পাবনার কুষ্টিয়াপাড়ায় ব্লক প্রদর্শণীর‘রাইস ট্রান্সপ্লøান্টার’ পদ্ধতিতে সমলয় চাষাবাদের আওতায় অল্প খরচে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। উপজেলার আটঘরিয়ায় সমলয় চাষাবাদ পদ্ধতিতে ব্লক প্রদর্শণীর ‘রাইস ট্রান্সপ্লান্টার’ যন্ত্রের মাধ্যমে এ ধানের চারা রোপন উদ্বোধন করা হয়। এ পদ্ধতিতে চাষাবাদে কম খরচে, কম সময়ে, বেশি ফলন উৎপাদন করতে পারবেন কৃষকরা। বৃহস্পতিবার (০২ মার্চ) উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজিব আল মারুফ, উপজেলা মৎস কর্মকর্তা শরীফুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক বিপ্লব কুমার সেন। এ সময় অনুষ্ঠানে কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজিব আল মারুফ জানান, ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের চারা রোপণ করা হবে। কুষ্টিয়াপাড়া গ্রামের ৬৪ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করা হবে। এর আগে এই প্রদর্শণীতে যন্ত্রের মাধ্যমে বীজতলা তৈরি করে সেখানে ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে।
তিনি বলেন, এই পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ২৫/৩০ দিনে চারা উৎপাদন করা যায়। আগে যেখানে ৪৫/৫০ দিন লাগতো। অল্প খরচে, কম সময়ে, বেশি ফলন উৎপাদন করা যাবে। শ্রমিক সংকটে কৃষককে আর নাজেহাল হতে হবে না। এর মাধ্যমে ২০ থেকে ২৫ ভাগ ফলন বৃদ্ধি পাবে।
কৃষি প্রকৌশলী সুমন চন্দ্র কুন্ডু বলেন, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ কমবে, পাশাপাশি অপচয় রোধ হবে। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিকদের মজুরী বৃদ্ধি কৃষকদের অন্যতম সমস্যা।
তিনি বলেন, সনাতন পদ্ধতিতে আগে এক বিঘা জমিতে চারা রোপণে ৪/৫ জন শ্রমিক লাগতো। ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা খরচ হতো। এখন মাত্র এক ঘন্টায়, এক লিটার তেল খরচে কৃষক তার এক বিঘা জমিতে সঠিক মাপে, সঠিক গভীর সহজেই চারা রোপণ করতে পারবেন। এজন্য সময়মতো ফসল উৎপাদনে যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি